খুলনায় একের পর এক হত্যাকাণ্ড, নিরাপত্তা নিয়ে শঙ্কায় নগরবাসী !

খুলনা ব‌্যু‌রো

সারাদেশ

খুলনা মহানগরীতে একের পর এক হত্যাকাণ্ড, গুলি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে

2026-09-26T21:02:19+06:00
2026-09-26T21:02:19+06:00
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
খুলনায় একের পর এক হত্যাকাণ্ড, নিরাপত্তা নিয়ে শঙ্কায় নগরবাসী !
খুলনা ব‌্যু‌রো
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০২ পিএম  
প্রতীকী ছবি
খুলনা মহানগরীতে একের পর এক হত্যাকাণ্ড, গুলি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে।

 আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে অস্ত্রধারী ও বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার হলেও তাদের কেউ কেউ অল্প সময়ের মধ্যে জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ছে এমন অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে নগরীতে বারবার হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন নাগরিকরা।

সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে আলোচনা হলেও অপরাধের পুনরাবৃত্তি ঠেকানো নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।

নগরবাসীর প্রশ্ন একই ধরনের অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হলেও তারা দ্রুত জামিনে বেরিয়ে এলে অপরাধ নিয়ন্ত্রণ কতটা সম্ভব?

মানবাধিকার খুলনার কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বলেন, সমাজে নৈতিকতার অবক্ষয় দেখা দিয়েছে। 

একজন মানুষের জীবন কেড়ে নিতে এখন অনেকেই বিন্দুমাত্র চিন্তা করছে না। পারিবারিক নৈতিক শিক্ষা ও অনুশাসনের অভাব এর অন্যতম কারণ। পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধের চর্চা নিশ্চিত করতে হবে।

কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (সদর) এম এম শাকিলুজ্জামান বলেন, সামাজিক অবক্ষয়ের কারণেই তরুণ সমাজের একটি অংশ অপরাধের দিকে ধাবিত হচ্ছে। আগে পাড়া-মহল্লায় মুরুব্বিদের কথা শোনা হতো। তারা অনেক সময় অশিক্ষিত হলেও এলাকায় সামাজিক শৃঙ্খলা বজায় রাখতেন। এখন সেই সামাজিক অনুশাসন অনেকটাই কমে গেছে।

 এমনকি মুরুব্বিদের সালাম দেওয়ার সংস্কৃতিও হারিয়ে যাচ্ছে।

তিনি বলেন, যুব সমাজকে সঠিক পথে রাখতে হলে প্রতিটি ঘরে ঘরে বাবা-মাকেই দায়িত্ব নিতে হবে। সামাজিক অনুশাসন মেনে চলতে হবে এবং আগের সামাজিক মূল্যবোধের জায়গায় ফিরে যেতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস রাখতে হবে।

খুলনার নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, ‘মব’ কালচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতীতে যারা এ ধরনের কর্মকাণ্ড করেছে এবং বর্তমানে যারা করছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা প্রয়োজন।

 প্রতিটি মব-সহিংসতার বিচার হলে অন্যরা এ ধরনের ঘটনায় উৎসাহিত হতো না। ২০২৪ সালের ৫ আগস্টের পর সংঘটিত প্রতিটি ঘটনারও বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

ওসি বদল নিয়ে প্রশ্ন
এদিকে নগরীর বিভিন্ন থানায় বারবার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিবর্তন নিয়েও সাধারণ মানুষের মধ্যে আলোচনা রয়েছে। স্থানীয়দের মতে, নতুন কোনো কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর সংশ্লিষ্ট এলাকার অপরাধপ্রবণতা, সন্ত্রাসীদের নেটওয়ার্ক, চুরি-ছিনতাইয়ের স্পট ও স্থানীয় বিরোধ সম্পর্কে বিস্তারিত জানতে কিছুটা সময় প্রয়োজন হয়।

 এই সময়ের মধ্যে অপরাধীরা পরিস্থিতির সুযোগ নিতে পারে বলে তাদের আশঙ্কা।
তবে শুধু ওসি পরিবর্তনই অপরাধ বৃদ্ধির কারণ—এমন সিদ্ধান্তে পৌঁছানোর আগে অপরাধের ধরন, থানাভিত্তিক পরিসংখ্যান, তদন্তের অগ্রগতি ও আইনগত প্রক্রিয়াসহ সংশ্লিষ্ট সব বিষয় পর্যালোচনা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ
সামনে শারদীয় দুর্গাপূজা। পূজামণ্ডপে দর্শনার্থীদের ভিড় বাড়বে, অনেক পরিবার গভীর রাত পর্যন্ত নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখবেন। এ সময় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

খুলনা নগরবাসীর প্রত্যাশা, পূজাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ সড়ক, মণ্ডপ ও আশপাশের এলাকায় দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি, মাদক, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

একদিকে অপরাধীদের গ্রেপ্তার, অন্যদিকে জামিনে বেরিয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ—এই দুইয়ের মধ্যে সমন্বিতভাবে কার্যকর ব্যবস্থা না নিলে নগরীর নিরাপত্তা নিয়ে মানুষের উদ্বেগ আরও বাড়তে পারে বলে মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত