কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

সারাদেশ

নড়াইলের কালিয়ায় (রাখিব চারপাশ পরিস্কার, করিব ডেঙ্গু প্রতিকার) প্রতিপাদ্যে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত হয়েছে।শনিবার (২৬

2026-09-26T21:07:30+06:00
2026-09-26T21:07:30+06:00
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৭ পিএম  
ছবি-যাযাদি
নড়াইলের কালিয়ায় (রাখিব চারপাশ পরিস্কার, করিব ডেঙ্গু প্রতিকার) প্রতিপাদ্যে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান  কর্মসূচি পালিত হয়েছে।

 শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এবং কালিয়া উপজেলা, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের  উদ্যোগে এ কর্মসূচি পালন করেন।

উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, কালিয়া থানা অফিসার (ইনচার্জ) মোঃ ইদ্রিস আলী, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি মো. শেখ সেলিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রেজা রাব্বী কামাল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার আর্মস্ট্রংসহ পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অভিযানের সময় বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস এবং মশাবাহিত রোগ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত