মাদক ছাড়ো খেলাধুলা করতে মাঠে চলোঃ এস এ জিন্নাহ কবীর এমপি

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর বলেছেন,আগামী তিন

2026-09-26T21:03:55+06:00
2026-09-26T21:03:55+06:00
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মাদক ছাড়ো খেলাধুলা করতে মাঠে চলোঃ এস এ জিন্নাহ কবীর এমপি
দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৩ পিএম  
ছবি-যাযাদি
মানিকগঞ্জ-১ আসনের সংসদ  সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য  এস এ জিন্নাহ কবীর বলেছেন,আগামী তিন মাসের মধ্যে  অবহেলিত রাস্তাঘাটের  উন্নয়ন  করা হবে। যুব সমাজকে মাদক মুক্ত রাখতে হলে  খেলাধুলা চালিয়ে যেতে হবে ।  মাদক ছাড়ো খেলাধুলা  করতে মাঠে চলো , যুব সমাজকে খেলাধুলায়   মাঠ আসতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের পূর্বে কথা দিয়েছিলেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষিত বেকারদের বেকার ভাতা দেয়া হবে  । ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এর কার্যক্রম শুরু হয়েছে।

আজ( ২৬ সেপ্টেম্বর ) শনিবার    বিকালে  মানিকগঞ্জের শিবালয় উপজেলার  নবগ্রাম উদয়ন   ক্লাবের   মাঠে দেশ নেত্রী  বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের   ফাইনাল ফুটবল খেলায়  প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য  এস এ জিন্নাহ কবীর উপরোক্ত কথাগুলো বলেছেন।

 খেলায়  বড়ঙ্গা খোলা  হৃদয়  ফুটবল একাডেমি বনাম আরঙ্গাবাদ  ফুটবল একাডেমি   অংশগ্রহণ করেন।  খেলায় সাবিক সহযোগিতায় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর। দুই দলকে দুটি ওয়ালটন ফ্রিজ  প্রদান করেন ।

উক্ত খেলায়  টুর্নামেন্ট কমিটির সভাপতি মো: আলম খান  এর সভাপতিত্বে  ও  টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব  মো : আওয়াল হোসেন এর সঞ্চালনায়  এ সময় আরো উপস্থিত ছিলেন, শিবালয় থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আমিনুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু,  উপজেলা বিএনপি'র সাবেক  সভাপতি রহমত আলী লাভলু বেপারী, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক  হাজী মিজানুর রহমান লিটন, সাবেক  সাংগঠনিক সম্পাদক মো নাসির উদ্দীন, উলাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  আনিসুর রহমান  আনিস,  জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আক্তার হোসেন,জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন,উপজেলা  যুবদলের আহবায়ক মো হোসেন  আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক  কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা যুবদলের নেতা নাসির উদ্দিন, শিবালয় উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক ফরিদুর রহমান ফরিদ,উপজেলা সেচ্ছাসেবক দলের  আহবায়ক মো শহিদুল ইসলাম, সদস্য  সচিব  সাইদুর রহমান,  জেলা ছাত্রদলের সিনিয়র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক  শাকিব খান অয়ন, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো : অনিক হাসান প্রমুখ।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত