মাদকবিরোধী কার্যক্রমে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন : এসপি মাসুদ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

মাদকবিরোধী কার্যক্রমে জনগণের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।তিনি বলেছেন, মাদক কারবারি ও

2026-09-26T21:05:58+06:00
2026-09-26T21:05:58+06:00
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মাদকবিরোধী কার্যক্রমে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন : এসপি মাসুদ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম  
ছবি-যাযাদি
মাদকবিরোধী কার্যক্রমে জনগণের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।

তিনি বলেছেন, মাদক কারবারি ও সরবরাহকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকাসক্তদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবার ও সমাজকে এগিয়ে আসতে হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘মাদকমুক্ত সমাজ, আমাদের অঙ্গীকার’—এই স্লোগানে কমিউনিটি পুলিশ, বাড়বকুণ্ড ইউনিয়নের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশের উপদেষ্টা জহুরুল আলম জহুর ও সঞ্চালনা করেন উপদেষ্টা আওরঙ্গজেব মোস্তফা।

পুলিশ সুপার বলেন, মাদকবিরোধী কার্যক্রমে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে মাদকবিরোধী অভিযান আরও কার্যকর করা সম্ভব। এ ক্ষেত্রে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। পরিবার থেকেই মাদকের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।

সমাবেশে কমিউনিটি পুলিশের উপদেষ্টা জহুরুল আলম জহুর বলেন, মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য একটি মারাত্মক সামাজিক ব্যাধি। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক ও ধর্মীয় নেতা, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সমাবেশে আরও অংশগ্রহণ করেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাসেল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ রবিউল ইসলাম, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব মো. মোরসালিন ও যুগ্ম আহ্বায়ক সালামতউল্লাহ, কমিউনিটি পুলিশ বাড়বকুণ্ড ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল আলিম, বাড়বকুণ্ড কমিউনিটি পুলিশের সভাপতি মাস্টার মোবারক হোসেন, সহসভাপতি সেলিম উদ্দীন রানা, সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেনসহ কমিউনিটি পুলিশের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত