প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৪ পিএম
ছবি-যাযাদি আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে ফেনীর পরশুরামে শ্রমিক দলের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পরশুরাম পাইলট স্কুলের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পরশুরাম বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন পরশুরাম উপজেলা শ্রমিক দলের সভাপতি আতিকুর রহমান। উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি নুরনবী পাটোয়ারির সঞ্চালনায় এতে বক্তব্য দেন পৌর শ্রমিক দলের সভাপতি আবদুল আজিজ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শামীম, মির্জানগর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
এ ছাড়া চিথলিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক নুরুল হক ভূইয়া ছুট্টু, বক্সমাহমুদ ইউনিয়ন সভাপতি ডা. শহিদুল ইসলাম, সিএনজি চালক সমিতির মিজানুর রহমান, আবদুল মান্নান মো. বেলাল, মো. সজিব,সহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে শ্রমিক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দলীয় কর্মসূচি বাস্তবায়নে বিএনপির সঙ্গে সমন্বয় করে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রীর পরশুরাম সফরকে কেন্দ্র করে শ্রমিক দলের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে। সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের উপস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখতে বিএনপির সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তারা।
সমাবেশ শেষে নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।