প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম
ছবি-যাযাদি বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২ থেকে ২ টা পর্যন্ত জগন্নাথপুর পৌরসভা হলরুমে একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ১৭ জন ভোটারের মধ্যে ১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কেন্দ্রীয় কমিটির পরিচালক ও সিলেট বিভাগীয় সমিতির সভাপতি মাওলানা খলিলুর রহমান, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আবুল হোসেন, সদস্য উএ পংকজ কান্তি দে। নির্বাচনে সভাপতি পদে মাওলানা মোঃ শামছুল ইসলাম ৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা মোঃ অলি উদ্দিন পেয়েছেন ৭ ভোট। সহ সভাপতি পদে মো, মিছবাহ উদ্দিন চৌধুরী ৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস. কে চৌধুরী শিমু পেয়েছেন ৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মো, আবু খালেদ ৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা মো, লায়েক আহমদ পেয়েছেন ৬ ভোট। সহ সাধারন সম্পাদক পদে মোঃ আব্দুল হক ৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো, মিজানুর রহমান পেয়েছেন ৭ ভোট। কোষধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো, আবুল হোসেন মিজি বিজয়ী হয়েছেন। সদস্য পদে বিজয়ী হয়েছেন আমির হোসেন, নুরুল ইসলাম খান শিহাব। নির্বাচনের প্রার্থীরা গত ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল করেন।