শাপলাপুরে বনভূমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে জমি উদ্ধার

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের মহেশখালী পাহাড়ী দ্বীপ উপজেলার শাপলাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুরুংঘোনা এলাকায় সরকারি বনভূমি অপদখলের অভিযোগে অভিযান চালিয়েছে বন বিভাগ।

2026-09-26T19:29:37+06:00
2026-09-26T19:29:37+06:00
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শাপলাপুরে বনভূমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে জমি উদ্ধার
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৯ পিএম  
ছবি-যাযাদি
কক্সবাজারের মহেশখালী পাহাড়ী দ্বীপ উপজেলার শাপলাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুরুংঘোনা এলাকায় সরকারি বনভূমি অপদখলের অভিযোগে অভিযান চালিয়েছে বন বিভাগ। অভিযানে অপদখল করা বন বিভাগের জমি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মহেশখালী রেঞ্জ।

২৬ সেপ্টেম্বর (শনিবার) সকাল সাড়ে ১০টার দিকে মহেশখালী রেঞ্জ কর্মকর্তা হুমায়ূন কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মুদিরছড়া, শাপলাপুর ও দিনেশপুর বিটের কর্মকর্তা-কর্মচারী এবং বন বিভাগের স্টাফ ও গার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

মহেশখালী উপজেলা বন বিভাগ সূত্রে জানা গেছে, মুরুংঘোনা এলাকার বাসিন্দা মো. কামাল, পিতা—আবুল কাশেমের বিরুদ্ধে বন বিভাগের জমি অপদখলের অভিযোগ ওঠে। পরে বন বিভাগের পক্ষ থেকে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট জায়গা দখলমুক্ত করা হয়। একই সঙ্গে তাকে সরকারি বনভূমিতে ভবিষ্যতে কোনো ধরনের দখল বা স্থাপনা তৈরির চেষ্টা না করার জন্য সতর্ক করা হয়েছে।

মহেশখালী রেঞ্জ কর্মকর্তা হুমায়ূন কবির বলেন, “সরকারি বন বিভাগের জমি অপদখল করার সুযোগ নেই। সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে আবারও বনভূমি অপদখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের অভিযোগ, মহেশখালীর বিভিন্ন এলাকায় সরকারি বনভূমি দখল ও দখলের চেষ্টা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। কোথাও বসতঘর নির্মাণ, কোথাও কৃষি বা অন্যান্য কাজে জমি ব্যবহারের মাধ্যমে ধীরে ধীরে বনভূমির চরিত্র পরিবর্তনের অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের সুনির্দিষ্টতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরিবেশ ও বনভূমি রক্ষায় নিয়মিত নজরদারি এবং দখলদারদের বিরুদ্ধে কার্যকর আইনগত পদক্ষেপ নিশ্চিত করা না গেলে সরকারি বনভূমি রক্ষার উদ্যোগ বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত