হোসেনপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা শাখার বৃত্তি পরীক্ষা ২০২৬ এর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠান-২০২৬

2026-09-26T20:35:41+06:00
2026-09-26T20:35:41+06:00
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
হোসেনপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৫ পিএম  
ছবি-যাযাদি
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা শাখার বৃত্তি পরীক্ষা ২০২৬ এর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় গোবিন্দপুর চাইল্ড কেয়ার আদর্শ  প্রি ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব এবিএম সিদ্দিক চঞ্চল, প্রাক্তন অধ্যাপক হোসেনপুর সরকারি কলেজ।

উজ্জ্বল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হোসেনপুর উপজেলা মডেল কিন্ডার গার্ডেন এসোসিয়েশন এর সভাপতি, জানাব তাজুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জনাব আবদুল্লাহ আল মামুন, সভাপতি গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি, জানাব, সৈয়দুজ্জামান পলাশ, অধ্যাপক এসারডি কলেজ হোসেনপুর, জানাব মোঃ জুয়েল প্রধান শিক্ষক, মধ্য গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনাব নজরুল ইসলাম প্রধান শিক্ষক রায়পাশা মফিজ উদ্দিন মাদ্রাসা,জনাব সিদ্দিক হোসেন মেম্বার প্রমুখ। চাইল্ড কেয়ারে অধ্যয়নরত শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। 

প্রধান অতিথি এবিএম সিদ্দিক চঞ্চল তিনি তাঁর বক্তব্যে বলেন, আজকের এই উপহার যারা পেয়েছ, আগামী দিনে আরও ভালো পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। তোমরাই আগামী দিনের আলোকবর্তিকা, তোমাদের হাত ধরেই এই দেশ এগিয়ে যাবে। তোমাদের মাধ্যমে বাংলাদেশ একদিন সমৃদ্ধশালী ও সুন্দর দেশে রূপ নেবে।

প্রধান আয়োজক ছিলেন চাইল্ড কেয়ার প্রি কিন্ডারগার্টেন-এর পরিচালক মাজহারুল ইসলাম।

চাইল্ড কেয়ার আদর্শ ক্যাডেট প্রি ক্যাডেট স্কুল এর প্রধান শিক্ষক মোছাঃ লিমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। 
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত