দিনাজপুরের নবাবগঞ্জে ঐতিহাসিক শীতাকোট বৌদ্ধ বিহার পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী ও সাংস্কৃতিক প্রতিমন্ত্রী

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এবংসংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী

2026-09-26T20:03:15+06:00
2026-09-26T20:03:15+06:00
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
দিনাজপুরের নবাবগঞ্জে ঐতিহাসিক শীতাকোট বৌদ্ধ বিহার পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী ও সাংস্কৃতিক প্রতিমন্ত্রী
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৩ পিএম  
ছবি-যাযাদি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ  সরকারের সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম দিনাজপুরের নবাবগঞ্জের ঐতিহাসিক শীতাকোট বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন।

২৬ সেপ্টেম্বর শনিবার  দুপুরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী ঐতিহাসিক এই প্রত্নতাত্ত্বিক স্থাপনাটি ঘুরে দেখেন। পরিদর্শনের সময় সিতাকোট বিহারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তারা বিহারটির  ইতিহাস, স্থাপত্যশৈলী ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত অবহিত হন।

এ সময় দিনাজপুরের জেলা প্রশাসক মো.রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম,প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় সচেতন মহল ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ঐতিহাসিক সিতাকোট বৌদ্ধ বিহার একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়, এটি ইতিহাস, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক।

স্থানীয় সচেতন মহলের আশা সমাজকল্যাণ মন্ত্রী ও সাংস্কৃতিক প্রতিমন্ত্রীর এই যৌথ পরিদর্শন সিতাকোট বৌদ্ধ বিহারের হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনতে নতুন দিগন্তের উন্মোচন করবে এবং উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস পাওয়ায় স্থানীয়রা খুশি।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত