ছবি-যাযাদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে নতুন গবেষক ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা পূর্ণকালীন অথবা খণ্ডকালীন গবেষক হিসেবে এই প্রোগ্রামগুলোতে আবেদনের সুযোগ পাবেন।
ভর্তির বিষয়সমূহ:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন পাঁচটি অনুষদের অধীনস্থ বিভিন্ন বিভাগে এই গবেষণা কার্যক্রম পরিচালিত হবে:
১. ফ্যাকাল্টি অব হিউম্যানিটিস অ্যান্ড ল': বাংলা, ইংরেজি, আরবি, পালি, সংস্কৃত, ইসলামিক স্টাডিজ, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং দর্শন।
২. ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্সেস: সমাজবিজ্ঞান, অর্থনীতি, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান এবং নৃ-বিজ্ঞান।
৩. ফ্যাকাল্টি অব ন্যাচারাল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি: পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, পরিসংখ্যান এবং কম্পিউটার সায়েন্স।
৪. ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল অ্যান্ড আর্থ সায়েন্সেস: উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, মনোবিজ্ঞান এবং ভূগোল ও পরিবেশ।
৫. ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ: একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট।
প্রোগ্রামের সময়সীমা ও আবেদনের নিয়মাবলী:
বিজ্ঞপ্তি অনুযায়ী, এমফিল প্রোগ্রামের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২ বছর এবং পিএইচডি প্রোগ্রামের মেয়াদ ৩ বছর।
আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য ও দিকনির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ([www.nu.ac.bd/admissions](http://www.nu.ac.bd/admissions) পাওয়া যাবে।
ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরাসরি ০১৭৪২-৮৪৬৪১৪ অথবা ০১৭৭৭-০৬৯০৭০ নম্বরে যোগাযোগের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।