ঢাবিতে পর্দা নামলো আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের

জালাল আহমদ

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে ১৭তম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব (IIUSFF) আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার শেষ হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের

2026-09-24T11:20:12+06:00
2026-09-24T11:20:12+06:00
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
শিক্ষা
ঢাবিতে পর্দা নামলো আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের
জালাল আহমদ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২০ এএম  
ছবি-যাযাদি
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে ১৭তম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব (IIUSFF) আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার শেষ হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ, ঢাকাস্থ নরওয়ে দূতাবাস এবং মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)-এর সহযোগিতায় এই উৎসব আয়োজন করা হয়।

টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, ঢাকাস্থ নরওয়ে দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন (Mr. Alexander Falck-Bilden), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি’র (ইউএনডিপি) আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার বিষয়ক সিনিয়র উপদেষ্টা মিসেস রোমানা শোয়াইগার (Ms. Romana Schweiger) , ইউএনডিপি-র আইনের শাসন ও মানবাধিকার বিশেষজ্ঞ জিনবো চোই (Jinbo Choi), চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র কর্মী মৃত্তিকা কামাল, চলচ্চিত্র নির্মাতা ও শৈল্পিক পরিচালক ফরিদ আহমেদ, চলচ্চিত্র নির্মাতা রাওজা সান্টুয়া ত্রিপুরা, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি রেহনুমা শাহরীন, সাধারণ সম্পাদক সুমন্ত সরকার অর্পন-সহ চলচ্চিত্র সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উৎসবে নির্বাচিত চলচ্চিত্রসমূহ প্রদর্শন করা হয়। এছাড়া, “চলচ্চিত্র, স্মৃতি এবং আশার রাজনীতি: অবিচারের সাক্ষী হওয়া, সত্যের সংরক্ষণ এবং একটি ন্যায়সঙ্গত ভবিষ্যতের কল্পনা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘বাউল গান’ এবং ‘রিলস অফ রেজিস্ট্যান্স’ শীর্ষক বিশেষ পর্বকে কেন্দ্র করে এ বছরের উৎসবে দৃশ্যকাব্যিক গল্প কীভাবে মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার এবং সম্মিলিত সহনশীলতার বাহন হিসেবে কাজ করে তা তুলে ধরা হয়েছে। উৎসবের একটি অন্যতম আকর্ষণ ছিলো প্যানেল আলোচনা।

এবারের আসরে ৯২ টি দেশ থেকে ১২শ’ ৬৯টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়ে। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রগুলোকে পুরস্কৃত করা হয়।

  বিষয়:   ঢাবি  আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয়  চলচ্চিত্র 


শিক্ষা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত