বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা

পবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জিয়া পরিষদ।সোমবার (২২ সেপ্টেম্বর)

2026-09-22T21:48:42+06:00
2026-09-22T21:48:42+06:00
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
শিক্ষা
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৮ পিএম  
ছবি- যাযাদি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জিয়া পরিষদ।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাঁকে শুভেচ্ছা জানান পবিপ্রবি জিয়া পরিষদের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার।

এ সময় রুহুল কবির রিজভী পবিপ্রবি জিয়া পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানান এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

পরে পবিপ্রবি জিয়া পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত