রূপালী ব্যাংক ও গ্রামীণফোনের মধ্যে চুক্তি স্বাক্ষর

যায়াদি রিপোর্ট

নগর-মহানগর

দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক ব্যাংক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি ও দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেডের মধ্যে একটি চুক্তি

2026-09-22T17:30:33+06:00
2026-09-22T17:30:58+06:00
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
নগর-মহানগর
রূপালী ব্যাংক ও গ্রামীণফোনের মধ্যে চুক্তি স্বাক্ষর
যায়াদি রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩০ পিএম  আপডেট: ২২.০৯.২০২৬ ৫:৩০ পিএম 
রূপালী ব্যাংক পিএলসি ও গ্রামীণফোন লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর
দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক ব্যাংক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি ও দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর দিলকুশায় রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ চুক্তি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও হাসান তানভীর এবং মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী উপস্থিত ছিলেন। গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব এমার্জিং অ্যাকাউন্টস এস. এম. জাহেদুল আরেফিন, হেড অব প্রোডাক্ট, পার্টনারশিপস অ্যান্ড অপারেশনস মো. মাহবুবুল আলম ভূঁইয়া এবং স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার মো. মাসুদ রানা।

রূপালী ব্যাংকের পক্ষে চীফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার ও গ্রামীনফোনের পক্ষে ঢাকা সাউথের হেড অব এমার্জিং অ্যাকাউন্টস হিমাদ্রি শেখর দাস  চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে এবং গ্রাহকদের জন্য উন্নত ও আধুনিক সেবা প্রদানের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি ডিজিটাল সেবা সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নে এ অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
  বিষয়:   রূপালী ব্যাংক  গ্রামীণ ফোন  চুক্তি 


নগর-মহানগর- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত