রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টায় যুবলীগ কর্মী আটক

যাযাদি অনলাইন

নগর-মহানগর

রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় আমিনুল ইসলাম শাওন (৩২) নামে এক যুবলীগ

2026-09-21T12:37:15+06:00
2026-09-21T12:37:15+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
নগর-মহানগর
রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টায় যুবলীগ কর্মী আটক
যাযাদি অনলাইন
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৭ পিএম  
যুবলীগ কর্মী আমিনুল ইসলাম শাওন : ছবি সংগৃহীত
রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় আমিনুল ইসলাম শাওন (৩২) নামে এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে স্থানীয় বাসিন্দা, বাসচালক-হেলপার ও পুলিশ সদস্যরা মিলে তাকে আটক করে লালবাগ থানায় সোপর্দ করেন। এ সময় ঘটনাস্থলে থাকা আরও ১৫-২০ জন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা গণমাধ্যমকে জানায়, আজিমপুর মোড় সংলগ্ন স্টাফ কোয়ার্টার মসজিদের বিপরীত পাশে বিশতলা ভবনের ২ নম্বর গেটের সামনে সড়কের ওপর বিভিন্ন কোম্পানির পার্কিং করে রাখা গণপরিবহণে আগুন দেওয়ার উদ্দেশ্যে রাতের অন্ধকারে কয়েকজন অবস্থান করছিল। একপর্যায়ে তারা পলিথিনের কাগজে আগুন ধরিয়ে বাসে আগুন দেওয়ার চেষ্টা করে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে গেলে সেখানে থাকা ১৫-২০ জনের মধ্যে কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা একজনকে ধাওয়া করে আটক করেন এবং পরে পুলিশের হাতে তুলে দেন।

‎পুলিশের তথ্য অনুযায়ী, আমিনুলের স্থায়ী ঠিকানা চট্টগ্রামের বেপারীপাড়া আন্নাবাদ এলাকায়। বর্তমানে সে ঢাকা লালবাগে ভাড়াটিয়া হিসেবে থাকত। ‎রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ওসি মো. জামিল হোসেন।

‎ওসি জানান, আটক আমিনুল ইসলাম শাওনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শাওন নিজেকে যুবলীগের কর্মী হিসেবে পরিচয় দিয়েছে। চট্টগ্রামের ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল বলেও জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে।

তিনি আরও বলেন, শাওনের দেওয়া তথ্য অনুযায়ী, সেতু নামে আওয়ামী লীগ-যুবলীগের এক নেত্রীর বাসায় সে থাকত। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে সে ঢাকায় আসে। এরপর বাইক রাইডার হিসেবে অবস্থান করে। ঢাকায় আসার পর আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় এবং তাদের কাছ থেকে আশ্রয়-প্রশ্রয় পাওয়ার কথাও সে জানিয়েছে।
  বিষয়:   রাজধানী  পুলিশ  যুবলীগ কর্মী আটক 


নগর-মহানগর- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত