বিপ্লবী ছাত্র পরিষদে যোগ দিলেন আলোচিত জুলাইযোদ্ধা শফিকুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

আলোচিত জুলাইযোদ্ধা ও মানারাত বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মো. শফিকুর রহমান মুসলিম জাতীয়তাবাদী ছাত্র সংগঠন “বিপ্লবী ছাত্র পরিষদ” এ যোগদান

2026-09-21T21:39:24+06:00
2026-09-21T21:39:24+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
শিক্ষা
বিপ্লবী ছাত্র পরিষদে যোগ দিলেন আলোচিত জুলাইযোদ্ধা শফিকুর রহমান
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৯ পিএম  
ছবি-যাযাদি
আলোচিত জুলাইযোদ্ধা ও মানারাত বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মো. শফিকুর রহমান মুসলিম জাতীয়তাবাদী ছাত্র সংগঠন “বিপ্লবী ছাত্র পরিষদ” এ যোগদান করেছেন।

শনিবার বিকালে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে তার যোগদান অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান ও সমন্বয়ক মো. আরিফুল ইসলাম।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশকে একটি মুসলিম সভ্যতাগত রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই বিপ্লবী ছাত্র পরিষদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এই লক্ষ্য অর্জনে নতুন সদস্য শফিকুর রহমানকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

নেতৃবৃন্দ তাকে সংগঠনের আদর্শ অনুযায়ী কাজ করার আহ্বান জানান এবং তার আগমনে সংগঠন আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।
শিক্ষা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত