শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক একরামুল কবীর

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ২০২৬ সালের উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান

2026-09-21T22:03:37+06:00
2026-09-21T22:03:37+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক একরামুল কবীর
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৩ পিএম  
ছবি-যাযাদি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ২০২৬ সালের উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল কবীর।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে তাকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।

নির্বাচন প্রক্রিয়ায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউর রহমান। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। এ সময় শ্রীমঙ্গল উপজেলা সহকারী শিক্ষা অফিসার জ্যোতিষ রঞ্জন দাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মোঃ একরামুল কবীর দীর্ঘদিন ধরে কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষার্থীদের পাঠদান, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।

উল্লেখ্য, মোঃ একরামুল কবীর দৈনিক যায়যায়দিন পত্রিকার পাঠক ফোরামের প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত