মেয়াদোত্তীর্ণ ওষুধ ও প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি: জয়পুরহাটে ৩ ফার্মেসিকে জরিমানা

জয়পুরহাট জেলা প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাট পৌর শহরের বিভিন্ন ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে

2026-09-21T21:08:30+06:00
2026-09-21T21:08:30+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি: জয়পুরহাটে ৩ ফার্মেসিকে জরিমানা
জয়পুরহাট জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৮ পিএম  
ছবি-যাযাদি
জয়পুরহাট পৌর শহরের বিভিন্ন ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে  পৌর শহরের বাটার মোড় ও পাঁচুর মোড় এলাকায় জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন।

​অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন এবং নিয়মবহির্ভূতভাবে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির অপরাধে ৩টি ফার্মেসিকে সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযানে ওষুধ প্রশাসনের পরিদর্শক তোফায়েল আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।

​অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন জানান, ওষুধ বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে জেলা প্রশাসনের এমন তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত