অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার দুই কিশোর গাজীপুর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়। চার জনের মধ্যে দুইজন অপ্রাপ্ত বয়স্ক কিশোর হওয়ায় তাদের

2026-09-21T21:10:54+06:00
2026-09-21T21:10:54+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার দুই কিশোর গাজীপুর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১০ পিএম  
ছবি-যাযাদি
কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়। চার জনের মধ্যে দুইজন অপ্রাপ্ত বয়স্ক কিশোর হওয়ায় তাদের গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) পাঠানো হয়েছে। অপর দুই আসামিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা চারটার দিকে দুই কিশোরকে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে আনা হয়। 

বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রটির তত্ত্বাবধায়ক মো. এমরান খান।শিশু উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, ওই দুই কিশোরের বয়স ১৫ ও ১৬ বছর। তারা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আদালতের নির্দেশে কারাগারের পরিবর্তে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।এর আগে অপ্রতিম হত্যা মামলায় প্রধান আসামি সাইফুল ইসলাম ওরফে তুহিনসহ (১৯) তিনজনকে গ্রেপ্তার করা হয়। 

পরে সন্দেহভাজন আসামি হিসেবে মো. সিয়ামকেও (১৯) গ্রেপ্তার করা হয়। চার আসামিকে আদালতে হাজির করা হলে তাঁদের বয়স বিবেচনায় দুই কিশোরকে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে এবং অপর দুজনকে কুমিল্লা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।নিহত অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান। সে কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

গত শুক্রবার কুমিল্লার কোটবাড়ীর গন্ধমতী এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত