নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছেঃ এমপি হারুন অর রশিদ

পাংশা প্রতিনিধি

সারাদেশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ পরিকল্পিত ভাবে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য

2026-09-21T21:14:24+06:00
2026-09-21T21:14:24+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছেঃ এমপি হারুন অর রশিদ
পাংশা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম  
ছবি-যাযাদি
নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ পরিকল্পিত ভাবে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ। তবে বিএনপি দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজবাড়ীর পাংশা উপজেলা কৃষি অফিসের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। 

সংসদ সদস্য হারুন অর রশিদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে দেশ ছেড়েছে। তিনি যাওয়ার আগে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দিয়ে গেছেন। আমরা অতন্দ্র প্রহরীর মতো দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাঠে আছি।

তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কখনো দেশ ছেড়ে যায়নি। যখনই এ দেশকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে তখনও এ দেশের প্রয়োজনে মিথ্যা মামলা মাথায় নিয়ে বছরের পর বছর কারাগারে থেকেছে। 

তিনি আরও বলেছেন, বিএনপির এদেশের সকল শ্রেনী পেশার মানুষের সরকার। আমাদের যারা ভোট দিয়েছে যারা ভোট দেয়নি সবার জন্যই সরকার কাজ করছে।যারা দীর্ঘ ১৭ বছর আমাদের নেতাকর্মীদের উপর অত্যাচার করেছে তারাও শান্তিতে বসবাস করছে। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। 

পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো: রেজাউল করিম রিংকুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক এ্যাড মো: লিয়াকত আলী,জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। এছাড়াও সমাবেশে উপস্তিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শাহ্ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: হাবিবুর রহমান রাজা, পৌর বিএনপির সভাপতি মো: বাহারাম সরদার,সাধারণ সম্পাদকসহ জেলা উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি অঙ্গও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত