প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১২ পিএম
ছবি-যাযাদিনারায়ণগঞ্জ চাষাড়া অবস্থিত ঐতিহবাহী জিয়া হল জাইকার অর্থায়নে ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করার অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) জিয়া হল পূর্ণ নির্মাণের জন্য সয়েল টেস্ট কার্যক্রমের উদ্বোধনের সময় সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাগেছে, দীর্ঘদিন ধরে অবহেলায় অযত্নে পড়ে থাকা জিয়া হল পূর্ণনির্মানের সিদ্ধান্ত নেওয়া হয়। যা জাইকার অর্থায়নে ১২০ কোটি টাকা ব্যয়ে ১১ তলা ভবনটি নির্মাণ করা হবে। ভবনটির দুই তলা মাটির নিচে থাকবে। সেখানে প্রায় ৫০০ গাড়ি রাখার ব্যবস্থা করা হবে। পাশাপাশি কমিউনিটি সেন্টার, নাট্য শালা, লাইব্রেরি ও প্রশিক্ষণ কেন্দ্র সহ সাংস্কৃতিক কেন্দ্রের সুযোগ থাকবে।
এ বিষয়ে এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, জিয়া হল নতুন আঙ্গিকে তৈরি করা হবে। এটি নারায়ণগঞ্জের একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এখানে সকলের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার সুযোগ থাকবে। তিনি বলেন, এর ব্যয় ধরা হয়েছে ১২০ কোটি টাকা।
ভবনটি ১১ তলা বিশিষ্ট নির্মাণ করা হবে। এই ভবনটিতে নকশা অনুযায়ী ৫০০ গাড়ি রাখার ব্যবস্থা করা হবে। থাকবে কমিউনিটি সেন্টার, নাট্য শালা, লাইব্রেরি ও প্রশিক্ষণ কেন্দ্র। এছাড়াও ভবনটিতে সাংস্কৃতিক কেন্দ্র সহ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলম সহ প্রশাসনিক রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।