প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৩ পিএম

সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টাকে প্রতিরোধ করার লক্ষ্যে ঢাকা জেলা বিএনপি সাত দিনব্যাপী 'সমাবেশ ও মিছিল' কর্মসূচি ঘোষণা করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্যাডে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এমপি ও সাধারণ সম্পাদক এড. নিপুন রায় চৌধুরী এমপি কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ এই কর্মসূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টাকে প্রতিরোধ করার লক্ষ্যে ঢাকা জেলা বিএনপির অন্তর্ভুক্ত ১০টি ইউনিটকে সাত দিন ব্যাপী 'সমাবেশ ও মিছিল' কর্মসূচি পালনের জন্য নির্দেশনা প্রদান করা হলো।
কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সকল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।