ছবি-যাযাদি বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন'র (বাবিবিকএ) মৌলভীবাজার জেলা শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। সভাপতি হিসেবে সেরেস্তাদার এ.বি.এম. ফিরোজ আলম চৌধুরী ও অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর মোঃ আব্দুল মুমিন রনি-কে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ( ২২ সেপ্টেম্বর) বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন'র কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রেজোয়ান খন্দকার ও সাধারণ সম্পাদক কাজী ছালাউদ্দিন দিদার স্বাক্ষরিত কমিটি নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুমিন রনির নিকট প্রেরণ করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি নিধুবন চন্দ্র দেব, সহ-সভাপতি এম.এ. জাবেদ, মোঃ আসলাম উদ্দিন, ইকবাল উদ্দীন আহমদ, বিকাশ চন্দ্র দত্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান, জয় কুমার দেব, মোঃ আশরাফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সুজিত রঞ্জন ধর, প্রণব চন্দ্র গোপ, লোকমান হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল মিয়া, রাজীব হোসেন, অর্থ সম্পাদক সৈয়দ মুফাচ্ছির আলী, সহ-অর্থ সম্পাদক মোঃ শামছুল ইসলাম, দপ্তর সম্পাদক রোমান আহমদ, সহ-দপ্তর সম্পাদক মোঃ কনু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসরাইল আলী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জহির উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আব্দুল কাদির, সহ-সমাজকল্যাণ সম্পাদক কেশব চন্দ্র মল্লিক, মহিলা সম্পাদক মিতালী পাল, সহ-মহিলা সম্পাদক সুমা আক্তার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শ্রাবনী দেব, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সনজীব সিংহ, আইন সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সহ-আইন সম্পাদক মোছাঃ হুসনা ইয়াছমিন, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, সহ-ক্রীড়া সম্পাদক আশফাক উদ্দিন ইমরান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইবেমসানা শর্ম্মা, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পলাশ চন্দ্র দে, পাঠাগার সম্পাদক নির্মল সিংহ, সহ-পাঠাগার সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, ধর্ম সম্পাদক মোঃ শফিউল আলম বেলালী, সহ-ধর্ম সম্পাদক মোঃ রাকিবুল হাসান, কার্যনির্বাহী সদস্য মিলাদ হোসেন, তানভীর হোসেন চৌধুরী ও মোঃ খোরশেদ আলম। এছাড়া, ১১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটিও অনুমোদন করা হয়।
নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুমিন রনি বলেন, "বিচার বিভাগে কর্মরত প্রায় ২০ হাজার সহকর্মীর প্রাণের সংগঠন হলো বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন। এর একটি শাখা হিসেবে মৌলভীবাজার জেলা কার্যনির্বাহী কমিটি ন্যায্য দাবী-দাওয়া আদায়ের লক্ষ্যে বিগত দিনে যে সফলতার স্বাক্ষর রেখেছে, সে কৃতিত্বের দাবীদার হলেন আমাদের প্রিয় সহকর্মীবৃন্দ।