প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৯ পিএম
ছবি- যাযাদি মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৬নং সান্দিকোনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ আসনের এমপি ড. রফিকুল ইসলাম হিলালী।
বিক্ষোভ মিছিলটি সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা বাজর থেকে শুরু হয়ে সাহিতপুর বাজার হয়ে কেন্দুয়া-আঠারবাড়ি রাস্তা হয়ে অতিক্রম করে পূনরায় সান্দিকোনা বাজরে গিয়ে শেষ হয় এবং প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, ইতিহাসে এমন কোন নজির নেই গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সরকার পূনরায় ফিরে রাজনৈতিক কার্যক্রম শুরু করার। আওয়ামী লীগের উদ্দেশ্য বলেন, আপনারা যারা দেশে আছেন তারা এতো চালাক না, যারা চালাক, চোর, বাটপার তাদেরকে আপনাদের আপা সাথে নিয়ে পালিয়ে গেছে। বিদেশের মাটিতে বসে উসকানি দিয়ে আপনাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে। পালিয়ে যাওয়া নেতাদের পরামর্শে যদি কোন ধরনের নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করেন তাহলে পরিণতি ভালো হবে না। বিএনপির নেতাকর্মীরা এখন পর্যন্ত যে ধৈর্য্যের পরিচয় দিচ্ছে তা চিন্তা করে দেখুন। আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যবসা, বাণিজ্য, চাকরি, কৃষিকাজ সবকিছুই স্বাভাবিকভাবে করে যাচ্ছে এমনকিছু করবেন না যাতে শান্তি পরিবেশ অশান্ত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মোসলেম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম খান জরিপ, জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান খান মহসিন, সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রুকনুজ্জামান ভূইয়া, বিএনপি নেতা ইয়াকুব আলী ভূইয়া জুয়েল, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক মো. আমিরুল হক মল্লিকসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।