ক্ষেতলালে ১৪৬ পিস ট্যাপেন্টাডলসহ ৭০ বছরের বৃদ্ধ আটক

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটের ক্ষেতলালে ১৪৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মিরাজ উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার

2026-09-22T21:51:15+06:00
2026-09-22T21:51:15+06:00
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ক্ষেতলালে ১৪৬ পিস ট্যাপেন্টাডলসহ ৭০ বছরের বৃদ্ধ আটক
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫১ পিএম  
ছবি- যাযাদি
জয়পুরহাটের ক্ষেতলালে ১৪৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মিরাজ উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, জয়পুরহাট পুলিশ সুপারের নির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল আলমের দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিরাজ উদ্দিনকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত