চুনারুঘাট-সাটিয়াজুরী সড়কের দুপাশে ঝোপঝাড় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

হবিগন্জের চুনারুঘাট–সাটিয়াজুরী সড়কের দুপাশে দীর্ঘদিন ধরে বেড়ে ওঠা ঝোপঝাড়ের কারণে সড়কের বিভিন্ন মোড় ও পাশের রাস্তা থেকে আসা যানবাহনগুলো একে

2026-09-25T13:14:04+06:00
2026-09-25T13:14:04+06:00
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
চুনারুঘাট-সাটিয়াজুরী সড়কের দুপাশে ঝোপঝাড় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৪ পিএম  
হবিগন্জের চুনারুঘাট–সাটিয়াজুরী সড়কের দুপাশে দীর্ঘদিন ধরে বেড়ে ওঠা ঝোপঝাড়ের কারণে সড়কের বিভিন্ন মোড় ও পাশের রাস্তা থেকে আসা যানবাহনগুলো একে অপরকে ঠিকমতো দেখতে না পারায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এই সড়কে প্রতিদিন সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল, ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহন চলাচল করে।ঝোপঝাড়ের কারণে বিশেষ করে সড়কের মোড় ও সংযোগ সড়কগুলোতে সামনে থেকে আসা গাড়ি দেখা না যাওয়ায় মুহূর্তেই ঘটে যাচ্ছে ভয়াবহ দুর্ঘটনা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধায় এমন এক দুর্ঘটনায় রানীগাঁওয়ের মোঃ আশরাফ উদ্দিন নামে এক সিএনজি চালক মারাত্মকভাবে আহত হয়েছেন। বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় সিলেটের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।এলাকাবাসীদের প্রশ্ন-এভাবে আর কত দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়বে?
আর কত প্রাণ ঝড়লে রাস্তার দুপাশের ঝোপঝাড় অপসারণ করা হবে?

উল্লেখিত সড়কের ঝোপঝাড় কেটে পরিষ্কারের ব্যাপারে গত ২ সপ্তাহ আগে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ(সওজ) নির্বাহী প্রকৌশলী পার্থ-এর সাথে যোগাযোগ করলে তিনি পরিষ্কারের আশ্বাস প্রদান করেও এখন পর্যন্ত অজানা কারণে পরিষ্কার কাজ শুরু করেন নি।এরই মধ্যে একজন মানুষের প্রাণ সংকটাপন্ন অবস্থায়।এছাড়াও প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।স্থানীয়দের দাবী,চুনারুঘাট–সাটিয়াজুরী সড়কের দুপাশের ঝোপঝাড় দ্রুত পরিষ্কার করে দৃশ্যমানতা নিশ্চিত করা।

স্থানীয় ব্যবসায়ী এইচএম মাসুক বলেন,একটি ঝোপঝাড় পরিষ্কার করতে হয়তো অল্প সময় ও সামান্য খরচ লাগে, কিন্তু একটি প্রাণ হারানোর ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়।মানুষের জীবন রক্ষায় সড়কের দুপাশের ঝোপঝাড় দ্রুত পরিষ্কারের উদ্যোগ নিতে সড়ক জনপথ বিভাগ কর্তৃপক্ষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
  বিষয়:   চুনারুঘাট  ঝোপঝাড়  দুর্ঘটনা  সিলেট 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত