প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৯ পিএম
ছবি-যাযাদি ঝিনাইদহের কালীগঞ্জে লিপি খাতুন (২৯) নামে সাজাপ্রাপ্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার মোল্যাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লিপি খাতুন উপজেলার মোল্যাডাঙ্গা গ্রামের ইদ্রিসের মেয়ে। তার মায়ের নাম রোকেয়া।
পুলিশ জানায়, এএসআই (নিরস্ত্র) আইয়ুব হোসেন সঙ্গীয় নারী পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করার সময় মোল্যাডাঙ্গা গ্রামে লিপি খাতুনের বসতবাড়িতে অভিযান চালান। এ সময় কালী সিআর-১৮৩/২৪ মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার লিপি খাতুনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।