নারী হকিতে বাংলাদেশের প্রথম পয়েন্ট

যাযাদি অনলাইন

খেলা

এবারই প্রথম নারী হকিতে খেলছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হারের পর আজ (শুক্রবার) তারা কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে।

2026-09-25T12:52:16+06:00
2026-09-25T12:52:16+06:00
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
খেলা
নারী হকিতে বাংলাদেশের প্রথম পয়েন্ট
যাযাদি অনলাইন
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫২ পিএম  
সংগৃহীত ছবি
এবারই প্রথম নারী হকিতে খেলছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হারের পর আজ (শুক্রবার) তারা কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে। এশিয়ান গেমসের নারী হকিতে এটাই বাংলাদেশের প্রথম পয়েন্ট। 

গিফুতে সকালে অনুষ্ঠিত ম্যাচটিতে বাংলাদেশ-কাজাখস্তান ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। ম্যাচের দ্বিতীয় মিনিটে আইরিন রিয়া পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। বাংলাদেশ লিড নিয়েই শেষ করে প্রথম কোয়ার্টার। দ্বিতীয় কোয়ার্টারের ছয় মিনিটে ফিল্ড গোল করে সমতা আনে কাজাখ মেয়েরা। ১-১ সমতায় দুই দল ড্রেসিংরুমে ফেরে।  লোভানোভার গোলে কাজাখস্তান লিড নেয়। ৩৭ মিনিটে বাংলাদেশ ১-৩ গোলে পিছিয়ে পড়ে লোভানার হ্যাটট্রিকে। 

মিনিট তিনেক পর কনা আক্তারের গোলে বাংলাদেশ খেলায় ফেরে। শেষ কোয়ার্টারে অর্পিতা পালের গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩। এতেই বাংলাদেশ এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট পায়। 

  বিষয়:   এশিয়ান গেমস  নারী হকি  প্রথম পয়েন্ট 


খেলা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত