রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা

যাযাদি অনলাইন

খেলা

পর্তুগিজ ফুটবলের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা রোনালদোকে রেখেই আসন্ন উয়েফা নেশনস লিগের দল ঘোষণা করেছেন নতুন কোচ হোর্হে জেসুস।বিশ্বকাপে পর্তুগালের

2026-09-19T12:29:20+06:00
2026-09-19T12:29:20+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
খেলা
রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা
যাযাদি অনলাইন
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৯ পিএম  
সংগৃহীত ছবি
পর্তুগিজ ফুটবলের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা রোনালদোকে রেখেই আসন্ন উয়েফা নেশনস লিগের দল ঘোষণা করেছেন নতুন কোচ হোর্হে জেসুস।

বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে উঠেছিল নানা গুঞ্জন। ৪১ বছর বয়সে এসেও অবশ্য জাতীয় দলের পরিকল্পনায় রয়েছেন তিনি। 

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৬ গোলের মালিক নিজেই অবসরের ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘হয়তো ফুটবলে এটাই আমার শেষ বছর। আর আমি চাই নিজের একটা দারুণ ছাপ রেখে যেতে।’

নেশনস লিগের স্কোয়াডে বিশ্বকাপের দল থেকে চারটি পরিবর্তন এনেছেন জেসুস। জোসে সা, নেলসন সেমেদো, স্যামুয়েল কস্তা ও গনসালো গেদেসের জায়গায় দলে এসেছেন স্যামুয়েল সোয়ারেস, নুনো তাভারেস, জোয়াও পলহিনহা ও ফাবিও সিলভা।

উয়েফা নেশনস লিগের ‘ডি’ গ্রুপে থাকা পর্তুগাল ২৪ সেপ্টেম্বর ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের অভিযান শুরু করবে। এরপর ২৭ সেপ্টেম্বর নরওয়ে, ১ অক্টোবর ডেনমার্ক এবং ৪ অক্টোবর আবারও নরওয়ের মুখোমুখি হবে পর্তুগিজরা।

রোনালদোর সম্ভাব্য শেষ আন্তর্জাতিক মৌসুমে নতুন কোচের অধীনে পর্তুগালের পথচলা কেমন হয়, সেটিই এখন দেখার বিষয়।

পর্তুগালের নেশনস লিগের স্কোয়াড:

গোলকিপার:  দিয়োগো কস্তা, রুই সিলভা, স্যামুয়েল সোয়ারেস।

ডিফেন্ডার:  রুবেন দিয়াস, তমাস আরাউহো, দিয়োগো দালোত, রেনাতো ভেইগা, গনসালো ইনাসিও, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, নুনো তাভারেস।

মিডফিল্ডার: ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা, জোয়াও নেভেস, রুবেন নেভেস, ভিতিনিয়া, জোয়াও পলহিনহা।

ফরোয়ার্ড: ক্রিশ্চিয়ানো রোনালদো, গনসালো রামোস, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, রাফায়েল লিয়াও, পেদ্রো নেতো, ফাবিও সিলভা, ফ্রান্সিসকো কনসেইসাও।
  বিষয়:   রোনালদো  পর্তুগাল  ফুটবল 


খেলা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত