ধামইরহাটে ৭৩জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর ধামইরহাট উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় সকল বিষয়ে এ (প্লাস) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার

2026-09-18T19:03:57+06:00
2026-09-18T19:03:57+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ধামইরহাটে ৭৩জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৩ পিএম  
নওগাঁর ধামইরহাট উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় সকল বিষয়ে এ (প্লাস) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে জেলা পরিষদ ডাক বাংলোয় ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির আয়োজনে এসএসসি ও সমমান পরীক্ষায় সকল বিষয়ে এ (প্লাস) প্রাপ্ত ৭৩ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়াও আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় ১৩৩টি দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন ধামইরহাট উপজেলার পলাশবাড়ী এলাকার রাবেতা বিনতে রমজান এর পরিবারের নিকট সংবর্ধনা দেয়া হয়।

এ সময় ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির সভাপতি প্রফেসর আখতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. এমতাজ হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন, পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা, ওসি মিন্টু রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ.আর.এম সাদাত, সহ-সভাপতি মো. আবাবিল, সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন, অর্থ সম্পাদক তানভির আলম, রফিক, বেলাল, আবু সাইদ, রাকিব, সবুজ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক ও ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির কার্যনির্বাহী সদস্য মো. আলমগীর কবির। শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে একটি করে ফলজ গাছ তুলে দেন।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত