রাজশাহীতে এনসিপি নেতাকে গাছে বেঁধে কুপিয়ে জখম

রাজশাহী প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর তানোরে পলাশ আলী (৩৫) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গাছে বেঁধে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে

2026-09-19T16:32:03+06:00
2026-09-19T16:32:03+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
রাজশাহীতে এনসিপি নেতাকে গাছে বেঁধে কুপিয়ে জখম
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩২ পিএম  
এনসিপি নেতা পলাশ আলী

রাজশাহীর তানোরে পলাশ আলী (৩৫) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গাছে বেঁধে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কৃষ্ণপুর মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

আহত পলাশ আলী এনসিপির তানোর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলার প্রাণপুর গ্রামের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে তানোর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি যাওয়ার পথে কৃষ্ণপুর মোড়ে পলাশের পথরোধ করেন কয়েকজন ব্যক্তি। একপর্যায়ে তাঁকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পলাশ আলী ও পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলাকারীদের কয়েকজন তাঁর পূর্বপরিচিত ও আত্মীয়। একটি এনজিওর মালিকানা ও আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অভিযোগে আরাফাতুল আলম, আফজাল হোসেন, আফসার আলী ও মোস্তাফিজুর রহমানসহ কয়েকজনের নাম উঠে এসেছে। ঘটনার পর থেকে তাঁরা পলাতক রয়েছেন।

তানোর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এনজিওর অংশীদারত্ব ও লেনদেন নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল। বিষয়টি নিয়ে তাঁরা আগে থানায় এসেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটতে পারে।

ওসি আরও জানান, এনসিপির জেলা নেতারা শনিবার থানায় এজাহার দেওয়ার কথা জানিয়েছেন। এজাহার পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


  বিষয়:   রাজশাহী  এনসিপি  নেতা  কুপিয়ে 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত