ভারতের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

যাযাদি অনলাইন

খেলা

এশিয়ান গেমসের সেমিফাইনালে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর।কোয়ার্টার ফাইনাল বৃষ্টিতে ভেসে যাওয়ায় চীনের চেয়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে

2026-09-20T11:26:29+06:00
2026-09-20T11:26:29+06:00
রোববার ● ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
খেলা
ভারতের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
যাযাদি অনলাইন
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬ এএম  
সংগৃহীত ছবি
এশিয়ান গেমসের সেমিফাইনালে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর।

কোয়ার্টার ফাইনাল বৃষ্টিতে ভেসে যাওয়ায় চীনের চেয়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় শেষ চারের টিকিট হাতে পেয়েছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে আয়োজক জাপানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শেষ চারের টিকিট কেটেছে ভারত।

পরিসংখ্যানে বেশ এগিয়ে ভারত। দুই দলের টি-টোয়েন্টি লড়াইয়ে ভারতের দাপট দীর্ঘদিনের। বাংলাদেশের বিপক্ষে ২৫ ম্যাচের ২২টিতেই জিতেছে ভারত। সর্বশেষ ২০২৩ সালে জিতেছিল বাংলাদেশ।

ভারত একাদশ: স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, ভারতী ফুলমালি, হারমানপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটকিপার), গুনালান কামালিনি, দীপ্তি শর্মা, শ্রেয়াঙ্কা পাতিল, শ্রী চরানি, নন্দনী শর্মা, ক্রান্তি গৌড়


বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), স্বর্না আক্তার, শারমিন আক্তার, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান, নাহিদা আক্তার, মারুফা আক্তার, সুলতানা খাতুন
  বিষয়:   খেলা  ক্রিকেট  নারী ক্রিকেট  সেমিফাইনাল 


খেলা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত