অবসর নেওয়ার বিষয়ে যা বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো

যাযাদি অনলাইন

খেলা

ক্রিশ্চিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন। পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা ও জাতীয় দলের কোচের সঙ্গে

2026-09-24T11:31:12+06:00
2026-09-24T11:31:12+06:00
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
খেলা
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো
যাযাদি অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩১ এএম  
ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন। পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা ও জাতীয় দলের কোচের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ৪১ বছর বয়সী এই তারকা।

জাতীয় দল ছাড়ার কথা ভেবেছিলেন কি না এমন প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘হ্যাঁ, ভেবেছিলাম। আমি সব সময় নিজের সিদ্ধান্ত, ভবিষ্যৎ, এমনকি বর্তমান নিয়েও ভাবি। আমাকে এখন এখানে দেখছেন, এর মানে আমি চালিয়ে যাব।’

পর্তুগালকে এখনো অনেক কিছু দেওয়ার আছে বলেও বিশ্বাস করেন আল নাসরের এই ফরোয়ার্ড। তিনি বলেন, ‘আমি আমাদের সভাপতি ও কোচের সঙ্গে কথা বলেছি। এখনো বিশ্বাস করি, জাতীয় দলকে তাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারব। শুধু গোল করেই নয়, মাঠের বাইরেও দলকে সমর্থন দিতে পারি।’

তরুণ প্রজন্মের ফুটবলারদের সঙ্গে কাজ করার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছেন রোনালদো। তবে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাঠে নেমে গোল করা এবং দলকে জেতাতে সাহায্য করা। জাতীয় দল যদি মনে করে তাকে আর প্রয়োজন নেই, তাহলে সবার আগে নিজেই সরে দাঁড়াবেন বলেও জানিয়েছেন তিনি।

পর্তুগালের সংবাদমাধ্যমে রোনালদোর পারফরম্যান্স ও জাতীয় দলে তার জায়গা নিয়ে সমালোচনা হয়েছে। আ বোলার এক পাঠক জরিপে পছন্দের একাদশেও তাকে রাখেননি অনেকে। তবে এসব সমালোচনা খুব একটা ভাবাচ্ছে না পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকাকে।

সমালোচনা প্রসঙ্গে রোনালদো বলেন, পর্তুগালের সমর্থকেরা তাকে ভালোবাসেন বলেই বিশ্বাস করেন তিনি। একই সঙ্গে কিছু টেলিভিশন চ্যানেল যে তার সমালোচনা করতে পছন্দ করে, সেটিও জানেন। দুই দশকের বেশি সময় ধরে এমন পরিস্থিতির সঙ্গে পরিচিত হওয়ায় বিষয়টি এখন তার কাছে অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে।

  বিষয়:   রোনালদো  ফুটবল  ক্রিশ্চিযানো  বিশ্বকাপ 


খেলা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত