সবজির বাজারে শিম ২০০, বেগুন ১৬০

যাযাদি অনলাইন

অর্থনীতি

বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। বাজারে সবচেয়ে বেশি দামি সবজির তালিকায় রয়েছে শিম, যার প্রতি কেজি ২০০ টাকা। প্রতি

2026-09-25T12:28:33+06:00
2026-09-25T12:28:33+06:00
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
অর্থনীতি
সবজির বাজারে শিম ২০০, বেগুন ১৬০
যাযাদি অনলাইন
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৮ পিএম  
সংগৃহীত ছবি
বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। বাজারে সবচেয়ে বেশি দামি সবজির তালিকায় রয়েছে শিম, যার প্রতি কেজি ২০০ টাকা। প্রতি কেজি বেগুন ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে কম দামি সবজি হিসেবে কাঁচা পেঁপের প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৭০ টাকায়, শসা প্রতি কেজি ৮০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা, বেগুন (লম্বা) প্রতি কেজি ১০০ টাকা, ফুল কপি (ছোট) প্রতি পিস ৭০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, কঁচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৮০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

করলা প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ধন্দুল প্রতি কেজি ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ১০০ টাকা, গাজর প্রতি কেজি ১৪০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৭০ টাকা, কাঁকরোল প্রতি কেজি ৮০ টাকা, শিম প্রতি কেজি ২০০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, জালি প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, লেবু প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির দাম বিষয়ে রামপুরা বাজারের সবজি বিক্রেতারা বলেন, ২-৩ রকমের সবজির দাম কিছুটা বাড়তি তবে বাকি সব সবজি মোটামুটি ৮০ টাকার ঘরে রয়েছে। মূলত কয়েকদিন বৃষ্টি হচ্ছে সে কারণে ফসলের ক্ষেতে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, সে কারণে বাজারে সরবরাহ কিছুটা কম। আজকের বাজারে বেশি দামি সবজি বলতে রয়েছে শিম, প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন মানবেধে ১৪০ টাকা থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি। বাকি সব ধরনের সবজি মোটামুটি ৮০ টাকার ঘরে বিক্রি হচ্ছে। 

তারা আরও বলেন, সবজির দাম বাড়ার আরো একটি কারণ রয়েছে, সম্প্রতি সময়ে জ্বালানির তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে সবজি পরিবহন খরচ বেড়েছে। যার প্রভাব পড়েছে বাজারে। তবে সামনে সবজির মূল মৌসুম আসতে যাচ্ছে, সেই সময় সব ধরনের সবজির দাম কমে আসবে।
  বিষয়:   সবজির বাজার  শিম  বেগুন  অর্থনীতি 


অর্থনীতি- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত