বরুড়ায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর হাতে ফুল দিয়ে আ.লীগ ও তরিকত ফেডারেশনের সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার বরুড়ায় বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রায় ৭০০ কর্মীসহ বিভিন্ন ইউনিয়নের আরও প্রায় ৫০০ জন আ.লীগ কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।২৪ সেপ্টেম্বর

2026-09-25T13:03:33+06:00
2026-09-25T13:03:33+06:00
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
বরুড়ায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর হাতে ফুল দিয়ে আ.লীগ ও তরিকত ফেডারেশনের সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৩ পিএম  
ছবি-যাযাদি
কুমিল্লার বরুড়ায় বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রায় ৭০০ কর্মীসহ বিভিন্ন ইউনিয়নের আরও প্রায় ৫০০ জন আ.লীগ কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। 

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার  বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।

আয়োজকদের দাবি, অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশা ও ধর্মের প্রায় সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগ দেন।

বাংলাদেশ তরিকত ফেডারেশন কুমিল্লা জেলা শাখার সদস্যসচিব ও বরুড়া উপজেলা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভাপতি
 মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে প্রায় ৭০০ জন নেতা কর্মী বিএনপিতে যোগ দেন। একই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আরও প্রায় ৫০০ জন বিএনপিতে যোগ দেন।

নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে জাকারিয়া তাহের সুমন বলেন, আমি সব সময় চেষ্টা করব ভালো মনের মানুষগুলোকে আমার দলে আনার জন্য। আজকে যারা যোগদান করেছেন, পরবর্তী ইউনিয়নভিত্তিক কর্মসূচিগুলোতে তাঁদের সামনে রেখেই অনুষ্ঠান করব।
নতুন যোগদানকারীদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা যারা আজকে যোগদান করলেন, আপনারা আমার সম্মান রক্ষা করবেন। আপনারা এমন কোনো কাজ করবেন না, যাতে পরবর্তীতে আমার সম্মান ক্ষুণ্ন হয়।

যোগদানের নেতৃত্ব দেওয়া মো. আবুল কালাম আজাদ বলেন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই আমরা বিএনপির সঙ্গে যুক্ত হয়েছি। আমাদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশা ও ধর্মের মানুষ রয়েছেন। ভবিষ্যতে বিএনপির নেতৃত্বে মানুষের পাশে থেকে কাজ করতে চাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি বরুড়া পৌরসভার সাবেক মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, বরুড়া বাজার কমিটির সভাপতি হূমায়ুন কবির পাটোয়ারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা নতুন যোগদানকারীদের বিএনপিতে স্বাগত জানান। তাঁরা দলের নীতি ও আদর্শের সঙ্গে কাজ করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে নতুন সদস্যরা ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।
  বিষয়:   বরুড়া  গৃহায়ন  গণপূর্ত মন্ত্রী 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত