শুধু জিপিএ-৫ নয়, ভালো মানুষ হতে হবে- এমপি আক্তারুজ্জামান বাচ্চু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

শিক্ষার্থীদের সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে হবে। শুধু জিপিএ-৫ নয়,ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে।জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে শিক্ষার্থীরা

2026-09-25T13:02:15+06:00
2026-09-25T13:02:15+06:00
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শুধু জিপিএ-৫ নয়, ভালো মানুষ হতে হবে- এমপি আক্তারুজ্জামান বাচ্চু
শুধু জিপিএ-৫ নয়, ভালো মানুষ হতে হবে- এমপি আক্তারুজ্জামান বাচ্চু
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:০২ পিএম  
ছবি-যাযাদি
শিক্ষার্থীদের সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে হবে। শুধু জিপিএ-৫ নয়,ভালো ফলাফলের  পাশাপাশি  ভালো মানুষ হতে হবে।  

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে  শিক্ষার্থীরা যেভাবে  পরিবর্তন ঘটিয়েছে,  আমার বিশ্বাস শিক্ষার্থীরা সে ভাবে সমাজের কল্যাণে অবদান রাখবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ- ১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

বৃহস্পতিবার আব্দুর রহমান ডিগ্রি কলেজ ও আলিমুন্নেছা গার্লস  স্কুল এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 এমপি আক্তারুজ্জামান বাচ্চু বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং পেশাদার ক্রীড়াবিদ তৈরি করার লক্ষ্যে 'নতুন কুঁড়ি স্পোর্টস' চালুর মাধ্যমে লেখাপড়ার পাশাপাশি  খেলাধুলাকে আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে।

 ২০২৬/২৭ শিক্ষাবর্ষে  একাদশ শ্রেণিতে আব্দুর রহমান ডিগ্রি কলেজ ও আলিমুন্নেছা গার্লস  স্কুল এন্ড কলেজের ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের  নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ  পরিচালনা পর্ষদের সভাপতি এমপি  আক্তারুজ্জামান বাচ্চু সহধর্মিণী শীমীমা সুলতানার ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, কান্দিপাড়া আলিমুন্নেছা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এস এম মমতাজ উদ্দিন প্রমুখ। এ ছাড়াও বক্তব্য রাখেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ।

এর আগে এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু ও তার সহধর্মিণী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শামীমা সুলতানা নবীনবরণ  অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের  ফুল দিয়ে বরণ করেন।পাশাপাশি তাদের কলেজ জীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
  বিষয়:   আক্তারুজ্জামান  জিপিএ-৫  এমপি 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত