প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৪ পিএম
ছবি-যাযাদি পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনা মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বিশাল সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় নগরীর শিববাড়ি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রয়েল মোড়ে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ।
সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেন মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল; স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজ ও সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইসতি; এবং ছাত্রদলের আহ্বায়ক আজিম বিশ্বাস ও সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব।
এছাড়া যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল মোল্লা, কামাল হোসেন, রকিবুল ইসলাম, আমিন আহমেদ, গোলাম জুলকারনাইন, নাসিম আহমেদ, ফজলুর রহমান, হাবিবুর রহমান, তামজীদ আহমেদসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নগর, থানা, কলেজ ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সোচ্চার থাকার আহ্বান জানানো হয়।