ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি

যাযাদি অনলাইন

খেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে। অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন

2026-10-10T16:29:51+06:00
2026-10-10T16:29:51+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
খেলা
ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি
যাযাদি অনলাইন
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৪:২৯ পিএম  
সংগৃহীত ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে। অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। সহ-অধিনায়ক করা হয়েছে তাওহীদ হৃদয়কে। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন স্পিনার আলিস আল ইসলাম।

আগামী ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজের অভিযান শুরু করবে বাংলাদেশ। সূচি অনুযায়ী, ১৯ অক্টোবর জিম্বাবুয়ে মুখোমুখি হবে আফগানিস্তানের। এরপর ২১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ২৩ অক্টোবর।

পেসার নাহিদ রানার চোটের কারণে জায়গা হয়নি দলে। অনুপস্থিতিতে বাংলাদেশের পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

এশিয়ান গেমসে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেকের পর এবার ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন আলিস আল ইসলাম। রহস্যময় স্পিনার হিসেবে পরিচিত এই ক্রিকেটারকে ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

ব্যাটিং বিভাগে অধিনায়ক লিটন দাসের সঙ্গে রয়েছেন তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। অলরাউন্ডার হিসেবে দলে আছেন মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। উইকেটকিপার হিসেবে দায়িত্ব পালন করবেন নুরুল হাসান সোহান। ত্রিদেশীয় এই সিরিজে বাংলাদেশের লক্ষ্য থাকবে নিজেদের সামর্থ্য প্রমাণ করে ফাইনালে জায়গা করে নেওয়া।

বাংলাদেশের স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।
  বিষয়:   ত্রিদেশীয়  সিরিজ  দল  বিসিবি 


খেলা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত