ইতিহাস গড়লেন দিওমান্দে

যাযাদি অনলাইন

খেলা

আইভরি কোস্টের তারকা ইয়ান দিওমান্দে রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথমবার গোল পেলেন। লা লিগার অষ্টম রাউন্ডে তার ওই এক গোলে ১০

2026-10-11T11:54:05+06:00
2026-10-11T12:11:55+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
খেলা
ইতিহাস গড়লেন দিওমান্দে
যাযাদি অনলাইন
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১১:৫৪ এএম  আপডেট: ১১.১০.২০২৬ ১২:১১ পিএম 
ইয়ান দিওমান্দে
আইভরি কোস্টের তারকা ইয়ান দিওমান্দে রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথমবার গোল পেলেন। লা লিগার অষ্টম রাউন্ডে তার ওই এক গোলে ১০ জনের দল নিয়ে জিতল এই রয়্যাল ক্লাব। স্প্যানিশ রাজধানী ক্লাবের ইতিহাসে একটি বিশেষ তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

ক্লাবের ইতিহাসে কেবল ১১তম খেলোয়াড় হিসেবে বিদেশি খেলোয়াড়দের একটি অভিজাত তালিকায় নাম লিখেছেন দিওমান্দে, যারা বয়স ২০ বছর হওয়ার আগেই স্প্যানিশ লিগে ক্লাবটির হয়ে গোল করেছেন।

মিস্টার চিপ তাদের এক্স অ্যাকাউন্টে জানিয়েছে, আগামী নভেম্বরে ২০ বছর পূর্ণ হতে যাওয়া দিওমান্দে এমন তালিকায় নাম লিখেছেন, যেখানে আছেন আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়েন, ফরাসি রাফায়েল ভারানে ও এদুয়ার্দো কামাভিঙ্গা, মরক্কান আশরাফ হাকিমি, ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়র, এন্দ্রিক ও রদ্রিগো, উরুগুয়ান আলভারো রদ্রিগেজ, তুর্কি আর্দা গুলার।

রিয়াল মাদ্রিদে চলতি মৌসুমে যোগ দেন দিওমান্দে। এই কিশোর তারকাকে প্রায় ১৪০ মিলিয়ন ইউরোতে জার্মানির আরবি লাইপজিগ থেকে কেনে দলটি।
  বিষয়:   দিওমান্দে  ফুটবল  রিয়াল 


খেলা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত