প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৯:৩৩ পিএম
ছবি-যাযাদি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনকে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনটি রোববার (১১ অক্টোবর) জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. সিনথিয়া তাসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। তাকে পরবর্তী পদায়নের নিমিত্তে স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্তির পর নির্ধারিত নিয়ম অনুসরণ করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।