চকরিয়ায় পৌরকর মেলা শুরু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

পৌর নাগরিকদের পৌরকর পরিশোধে উৎসাহিত করতে কক্সবাজারের চকরিয়া পৌরসভায় শুরু হয়েছে বিশেষ কর মেলা। রোববার সকালে পৌরসভা ভবনে ১৯ দিনব্যাপী

2026-10-12T12:44:22+06:00
2026-10-12T12:44:22+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
চকরিয়ায় পৌরকর মেলা শুরু
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:৪৪ পিএম  
ছবি-যাযাদি
পৌর নাগরিকদের পৌরকর পরিশোধে উৎসাহিত করতে কক্সবাজারের চকরিয়া পৌরসভায় শুরু হয়েছে বিশেষ কর মেলা। রোববার সকালে পৌরসভা ভবনে ১৯ দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন দেলোয়ার। ১১ অক্টোবর শুরু হওয়া মেলাটি চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।

উদ্বোধনকালে মো. শাহীন দেলোয়ার বলেন, পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে পৌরকর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক নাগরিকের উচিত সময়মতো কর পরিশোধ করা। মেলায় এসে পৌরকর দেওয়ার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

পৌর এলাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও স্থায়িত্ব বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত তদারকি এবং নাগরিক সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন।

এ সময় পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রকৌশলী মুজিবুর রহমান, ডা. মোহাম্মদ লোকমান, হিসাবরক্ষণ কর্মকর্তা শাফায়েত হোসেন, কর নির্ধারক ফরিদুল আলম, কর আদায়কারী জহুরুল মওলাসহ অন্যরা উপস্থিত ছিলেন।





  বিষয়:   চকরিয়া  পৌরকর  মেলা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত