অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হল টেকনাফে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

ইলিশের প্রধান প্রজনন মৌসুম মা ইলিশ সংরক্ষণ ২০২৬ উপলক্ষে অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।১২ অক্টোবর ২০২৬ ইংরেজি আজ

2026-10-12T14:50:17+06:00
2026-10-12T14:50:17+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হল টেকনাফে
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২:৫০ পিএম  
ছবি-যাযাদি
ইলিশের প্রধান প্রজনন মৌসুম মা ইলিশ সংরক্ষণ ২০২৬ উপলক্ষে অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।

১২ অক্টোবর ২০২৬ ইংরেজি আজ বিকেলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের বাস্তবায়নে, টেকনাফ উপজেলার নাফ নদী ও সাগরের বিভিন্ন মাছঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় নাফ নদীর উপকূল থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন টেকনাফের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল, সহকারী মৎস্য কর্মকর্তা মো: জহরুল হক, টেকনাফ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আতিকুল হক, শাহপরীর দ্বীপ কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার প্রভাত কুমার বিশ্বাস।

টেকনাফের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল বলেন, অভিযান পরিচালনা করার সময়ে সময়ে নদী ও সাগরে মৎস্য আহরণ করার নৌকা দেখা যায়নি। পাশাপাশি নাফ নদী ও সাগর ছিল নৌকা শূন্য। অভিযানের এক পর্যায়ে সকলের সামনে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।
  বিষয়:   টেকনাফ  ধ্বংস  জাল 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত