মাধবপুরে কন্যা শিশু দিবস পালিত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে

2026-10-12T15:54:55+06:00
2026-10-12T15:54:55+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মাধবপুরে কন্যা শিশু দিবস পালিত
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৩:৫৪ পিএম  
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, যুব উন্নয়ন কর্মকতা ফয়েজ আহম্মদ, মহিলা বিষয়ক কর্মকতা পিয়ারা বেগম, মহিলা দলের আহবায়ক রেজিয়া সুলতানা তরফদার, মাধবপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক আলমগীর কবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জ্বল হোসেন চৌধুরী প্রমুখ। পরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, কন্যাশিশুরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করা সবার দায়িত্ব। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা কন্যাশিশুর স্বাভাবিক বিকাশ ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

কন্যাশিশুদের জন্য নিরাপদ পরিবেশ, মানসম্মত শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করা গেলে তারা নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
  বিষয়:   মাধবপুর  কন্যা শিশু  দিবস 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত