ছবি-যাযাদি পরশুরাম উপজেলার কালিকাপুর দীঘির পাড় এলাকায় হামলার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মো. সাইফুল ইসলাম অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, গত ২৯ আগস্ট ২০২৬ তারিখে কালিকাপুর দীঘির পাড়ে মো. রাশেদের দোকানের ভেতরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মো. সাইফুল ইসলাম বাদী হয়ে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ১৯৪/২৬।
মামলার আসামিরা হলেন— মো. ফারুক (২৭), পিতা আলী; মো. হাসান (২৪), পিতা মিজান; রাজু (২৩), পিতা তাজুল ইসলাম; মো. হোসেন (২৫), পিতা ইলিয়াস; মুন্না (২৪), পিতা মৃত রফিক; ইয়া খান (২৫), পিতা মৃত আবুল বশর; হাসান (২১), পিতা মানিক মিয়া; ছিদ্দিক (২৩), পিতা সুরুজ মিয়া; হাসান (২০), পিতা হারুন এবং আকাশ (২৫), পিতা অরুন চন্দ্র শীল।
আদালত সূত্রে জানা গেছে, মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৪২৭, ৪৪৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালতের বিচারক তিন দিনের মধ্যে মামলাটি রেকর্ড করে আদালতকে অবহিত করার নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, আসামিরা এলাকায় প্রভাব বিস্তার করেন এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তিনি আরও অভিযোগ করেন, আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করছেন এবং তাকে হুমকি-ধমকি দিচ্ছেন।
বাদীর দাবি, আসামিদের গ্রেপ্তার না করায় তিনি ও তার স্বজনেরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
এ পরিস্থিতিতে তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।