মণিরামপুরে ৩ দিনব্যাপী পুষ্টি বিষয়ক কর্মশালা ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

সারাদেশ

মণিরামপুরে সু-স্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সম্রাট হোসেন। উপজেলা কৃষি অফিসের

2026-10-13T20:49:39+06:00
2026-10-13T20:49:39+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মণিরামপুরে ৩ দিনব্যাপী পুষ্টি বিষয়ক কর্মশালা ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৮:৪৯ পিএম  
ছবি-যাযাদি
মণিরামপুরে সু-স্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সম্রাট হোসেন। উপজেলা কৃষি অফিসের আয়োজনে এবং বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর বাস্তবায়নে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের নতুন ভবনের প্রশিক্ষণ হলরুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি এবং প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ জুনাইদ হাবীব, ড. মারুফুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার হোসেন, মৎস্য অফিসার সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফাইয়াজ আহমেদ ফয়সাল, ডা. সুদীপ্ত সেন প্রমুখ। দুটি গ্রুপে ৬০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক, ইমাম, পুরোহিত, মহিলা বিষয়ক অধিদপ্তরের মাঠ কর্মী, এনজিও কর্মী  কৃষক ও অন্যান্যরা অংশগ্রহণ করেন। মঙ্গলবার থেকে অনুষ্ঠিত হওয়া কর্মশালাটি আগামীকাল বুধবার শেষ হবে।

অপর দিকে র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে মণিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা চত্ত্বরের বটতলায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সম্রাট হোসেন।

এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা, সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম রেজা খান, উপজেলা জামায়াতের সেক্রেটারী খলিলুর রহমান প্রমূখ। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত