মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে নরসিংদীর মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন

2026-10-13T20:45:48+06:00
2026-10-13T20:45:48+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৮:৪৫ পিএম  
ছবি-যাযাদি
“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে নরসিংদীর মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে উপজেলা মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল  হাসান।  চত্বর থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি মনোহরদী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদা খানমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.সজিব মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার, মনোহরদী  সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল ইসলাম মোল্লা বাবুল, লুৎফর রহমান বিএসসি,সহকারী প্রোগ্রামার (ব্যানবেইস) দিলরুবা আক্তার প্রমূখ।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিলো দূর্যোগকালীন সময়ে এটা কীভাবে প্রশমন করতে পারি, জানমালের ক্ষয়ক্ষতি কমানো ও এর প্রভাবটা কীভাবে হ্রাস করতে পারি।   এজন্য স্কুলে শিক্ষার্থীদের সামনে ফায়ার সার্ভিস মহড়া দিয়েছে।  যেনো দূর্যোগকালীন  সময়ে আতঙ্কিত না হয়ে সচেতন ভাবে তা মোকাবেলা করতে পারে। কোন গুজনে আতঙ্কিত হওয়া যাবে না। সবাইকে সচেতন ভাবে তা মোকাবেলা করতে হবে। 

সভা শেষে ফায়ার সার্ভিসের কর্মীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ বিষয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। 
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত