খুলনায় একাধিক হত্যা মামলার আসামি অনুপম মহলদার গ্রেপ্তার

খুলনা ব‌্যু‌রো

সারাদেশ

খুলনার বটিয়াঘাটায় একাধিক হত্যা মামলার আসামি অনুপম মহলদারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে তিন টার দিকে

2026-10-13T20:42:30+06:00
2026-10-13T20:42:30+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
খুলনায় একাধিক হত্যা মামলার আসামি অনুপম মহলদার গ্রেপ্তার
খুলনা ব‌্যু‌রো
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৮:৪২ পিএম  
ছবি: যাযাদি
খুলনার বটিয়াঘাটায় একাধিক হত্যা মামলার আসামি অনুপম মহলদারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে তিন টার দিকে উপজেলার হাটবাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খুলনা জেলা পুলিশের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বটিয়াঘাটা থানায় দায়ের করা একটি হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অনুপম মহলদার হাটবাটি এলাকার নিভান মহলদারের ছেলে। এ ঘটনায় বটিয়াঘাটা থানায় ২০২৬ সালের ৯ মে মামলা নম্বর চার দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, অনুপম মহলদারের বিরুদ্ধে আরও তিনটি হত্যা মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে খুলনা মহানগরীর খুলনা থানায় ২০১৯ সালের আট মার্চ দায়ের করা একটি হত্যা মামলায় তার নাম রয়েছে। ওই মামলায় দণ্ডবিধির ৩০২, ২০১, ৩৭৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

মামলাটি ২০১৯ সালের সাত মার্চ খুলনা মহানগরীর বিভিন্ন স্থান থেকে হাবিবুর রহমান সবুজ নামের এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে পাচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ওই অভিযোগপত্রে অনুপম মহলদারের নাম রয়েছে বলে জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া খুলনা মহানগরীর খালিশপুর থানায় ২০১৩ সালে দায়ের করা একটি হত্যা মামলার অভিযোগপত্রেও তার নাম রয়েছে। খুলনা জেলার ফুলতলা থানায় ২০১৪ সালে দায়ের করা আরেকটি হত্যা মামলার অভিযোগপত্রেও তাকে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, বটিয়াঘাটা থানায় ২০০৯ সালে দায়ের করা একটি চুরির মামলায় অনুপম মহলদারের সাজা হয়েছিল। ওই মামলায় তার তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তার অনুপম মহলদারের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
  বিষয়:   খুলনা  বটিয়াঘাটা  হত্যা মামলা  গ্রেপ্তার 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত