জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, চার বছর পর আদালতের রায়

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জোৎস্নাকে হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা ও দায়রা

2026-10-13T20:42:58+06:00
2026-10-13T20:42:58+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, চার বছর পর আদালতের রায়
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৮:৪২ পিএম  
ছবি-যাযাদি
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জোৎস্নাকে হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজ হন প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জোৎস্না। পরদিন ১৭ ফেব্রুয়ারি স্থানীয় একটি ফার্মেসির ভেতর থেকে তাঁর মরদেহের ছয়টি খণ্ড উদ্ধার করে পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী, জগন্নাথপুরের একটি ফার্মেসিতে যাওয়ার পর নিখোঁজ হন শাহনাজ। পরে স্বজনেরা তাঁকে খুঁজতে গিয়ে ওই ফার্মেসিতে তাঁর মরদেহের ছয়টি খণ্ড দেখতে পান। এ ঘটনায় নিহতের ভাই হেলাল আহমদ বাদী হয়ে জিতেশ চন্দ্র গোপসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ অভিযুক্ত জিতেশ চন্দ্র গোপের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে সোমবার আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু বলেন, তাঁরা ন্যায়বিচার পেয়েছেন। আদালত দ্রুততম সময়ে আলোচিত মামলাটির রায় দিয়েছেন। এখন দ্রুত রায় কার্যকর করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত