ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচন অনুষ্ঠিত

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ‘‘ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থা’র নির্বাচন-২০২৬’’ এর সাধারন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) ও

2026-10-13T20:44:10+06:00
2026-10-13T20:44:10+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচন অনুষ্ঠিত
শফি-দাউদ পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৮:৪৪ পিএম  
ছবি-যাযাদি
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ‘‘ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থা’র নির্বাচন-২০২৬’’ এর সাধারন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) ও নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম স্বাক্ষরিত ফলাফল সীট মোতাবেক জানা যায়, ঘোষিত সংশোধিত তফসিল অনুযায়ী  ১৩ অক্টোবর সকাল ৯ টা হতে দুপুর ১ টা পর্যন্ত চিনিকলের  প্রশিক্ষণ ভবনে নির্বাহী পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।এ সময় নির্বাচন কমিশনের সদস্য চিনিকলের কৃষি বিভাগের উপসহকারী ইক্ষু উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসানসহ চিনিকলের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচনে সভাপতি পদে মো. শফিকুল ইসলাম খান ও সহ সাধারন সম্পাদক পদে আব্দুর রহিম শেখ বিনা প্রতিদ্বন্ধি¦তায় নির্বাচিত হয়। এছাড়া সহ সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক এবং ১১ জন নির্বাহী সদস্য পদ সহ মোট ১৮ টি  পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬০ জন। এর মধ্যে ৫৯ জন ভোটার উপস্থিত হয়ে ভোট প্রদান করেন।

সহ সভাপতি পদে মির্জা মুরাদ হোসেন প্রাপ্ত ভোট ৪১, সাধারন সম্পাদক পদে কামরুজ্জামান দাউদ প্রাপ্ত ভোট ৩৪, সাংগঠনিক সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন প্রাপ্ত ভোট ৪০,প্রচার সম্পাদক পদে মো. মোস্তফা আনোয়ার প্রাপ্ত ভোট ৩৮,দপ্তর সম্পাদক পদে মো. কামাল হোসেন প্রাপ্ত ভোট ৩৪,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনিদিপ সাহা প্রাপ্ত ভোট ৩০,ক্রীড়া সম্পাদক পদে মো. মতিয়ার রহমান প্রাপ্ত ভোট ৩৪, নির্বাচিত হয়। 

এছাড়া সদস্য পদে যথাক্রমে মো. আলম মোল্যা প্রাপ্ত ভোট ৪০,আব্দুল আজিজ মন্ডল প্রাপ্ত ভোট ৪১, আব্দুল আলিম শেখ প্রাপ্ত ভোট ৩৭, আবুল বাসার মিয়া প্রাপ্ত ভোট ৩৯, মো. আব্বাস মোল্যা প্রাপ্ত ভোট ৪১, মো. আলী আকবার শেখ প্রাপ্ত ভোট ৪৬, এবিএম ইমদাদুল হক লেলিন প্রাপ্ত ভোট ৪১, তোজাম্মেল হক প্রাপ্ত ভোট ৪১ মো. তারিকুল ইসলাম প্রাপ্ত ভোট৩৮ ,নওশের আলী শেখ প্রাপ্ত ভোট ৩৮, মো,. নওশের আলী সরদার প্রাপ্ত ভোট৪২।

 ফরিদপুর চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) ও নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম জানান, ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল প্রস্তৃতি গ্রহণ হয় এবং সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। আখচাষীদের কল্যাণে গঠিত এ সংস্থার ‘নির্বাচন-২০২৬’  কমিশনের ঘোষিত তপসিল অনুযায়ী ১৩ অক্টোবর মঙ্গলবার  সকাল ৯টা হতে দুপুর ১ টা পর্যন্ত চিনিকলের প্রশিক্ষণ ভবনে অনুষ্ঠিত  হয়েছে।

ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদ জানান, ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার সাধারন পরিষদের গৃহিত সিদ্ধান্ত মোতাবেক নির্বাচনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার মধ্য দিয়ে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত