দুর্গাপূজার নিরাপত্তায় পরশুরামে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করবে ৪ বিজিবি

পরশুরাম প্রতিনিধি

সারাদেশ

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ১৮টি পূজামণ্ডপের নিরাপত্তায়

2026-10-16T18:00:53+06:00
2026-10-16T18:00:53+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
দুর্গাপূজার নিরাপত্তায় পরশুরামে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করবে ৪ বিজিবি
পরশুরাম প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৬:০০ পিএম  
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ১৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এ উপলক্ষে আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ফেনীর পরশুরামের বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয়ে একটি বেইজ ক্যাম্প স্থাপন করা হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম, পিএসসি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলাধীন শ্রী শ্রী রাধা কৃষ্ণ সেবাশ্রম পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পূজা উদ্‌যাপনের প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিজিবি অধিনায়ক বলেন, দুর্গাপূজা উপলক্ষে দায়িত্বপূর্ণ এলাকার ১৮টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পরশুরামের বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয়ে একটি বেইজ ক্যাম্প স্থাপনসহ ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।

তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ অটুট রেখে সব ধর্মাবলম্বীর নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ নিশ্চিত করতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সর্বদা সতর্ক ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
  বিষয়:   পরশুরাম  দুর্গাপূজা  নিরাপত্তা  বিজিবি 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত