প্রধান মন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে রাজশাহীবাসী: রাসিক প্রশাসক

রাজশাহী প্রতিনিধি

সারাদেশ

প্রধান মন্ত্রী তারেক রহমানের প্রথম রাজশাহী সফরকে ঘিরে নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধান মন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে

2026-10-17T17:17:01+06:00
2026-10-17T17:17:01+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
প্রধান মন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে রাজশাহীবাসী: রাসিক প্রশাসক
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:১৭ পিএম  
ছবি: যাযাদি
প্রধান মন্ত্রী তারেক রহমানের প্রথম রাজশাহী সফরকে ঘিরে নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধান মন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন রাজশাহীবাসী। তার সফর সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

শনিবার (১৭ অক্টোবর) প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় (মাদ্রাসা মাঠ) পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পরে তিনি রাজশাহী ধর্মসভাসহ সফরসংশ্লিষ্ট বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধান মন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি নগরবাসীর মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে প্রধান মন্ত্রীর আগমন সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে একটি বিভাগীয় শহরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে আসছেন। প্রধান মন্ত্রীকে স্বাগত জানানো এবং তার সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ, সহসভাপতি ওয়ালিউল হক রানা, চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনি, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি এবং মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক মিলনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
  বিষয়:   প্রধানমন্ত্রী  তারেক রহমান  রাজশাহী  বিএনপি 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত